Publisher
৯ জানুয়ারী ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা বলছেন, তারা বুধবার দলের বৈঠক করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না। ২-৩ দিনের মধ্যে দলীয় বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। আসলে আমরা আদৌ শপথ নেব কি না, সেটা জানি না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, আমি এলাকায় আছি। আজকে ঢাকায় আসছি। এরপর দলের বৈঠক হবে। তখন বলতে পারব আমরা কি করব। দলের সঙ্গে বৈঠক না করে কিছু বলতে পারব না।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। ফলে জাপাকে ২৬টি আসনে ছাড় দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী সরিয়ে নেওয়া হয়। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ১৫ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। একাদশ সংসদে জাতীয় পার্টির সরাসরি ভোটে নির্বাচিত ২৩ জন প্রার্থী রয়েছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মাত্র ১১ প্রার্থী জয়ী হতে পেরেছেন।

দলটির হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের, যিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নেন। তাকে ছাড় দিয়ে এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী সরিয়ে নেয় আওয়ামী লীগ। তারপরও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে হেরে যায় শেরিফা কাদের।

বেসরকারি ফলাফল অনুযায়ী, জাপার জয়লাভ করা প্রার্থীরা হচ্ছেন— দলের চেয়ারম্যান জি এম কাদের (রংপুর-৩), মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্চ-৩), কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২)। তাদের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান সংসদের সংসদ সদস্য হিসেবে আছেন।

জাতীয় পার্টির বর্তমান সংসদের সংসদ সদস্যদের মধ্যে নির্বাচনে পরাজিত হয়েছেন– সৈয়দ আবু হোসেন বাবলা, শামীম হায়দার পাটোয়ারী, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, পনির উদ্দিন আহমেদ, আহসান আদেলুর রহমান, রানা মোহাম্মদ সোহেল, শরিফুল ইসলাম, লিয়াকত হোসেন, নাসরিন জাহান, নুরুল ইসলাম তালুকদার। এর বাইরে রওশন এরশাদ ও সাদ এরশাদ নির্বাচনে অংশ নেননি। আর দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয়ী হতে পারেননি। অন্যদিকে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহর করে সরে দাড়ান দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এ ছাড়া দলের আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেরে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০