news desk
২৯ এপ্রিল ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেঁচে থাকতেই পরকালের রোজগার করতে হবে : এমপি ইন্জিঃ এনামুল হক

বাগমারা সংবাদদাতা : রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছি। আসুন এই সময়টুকু ভালো কাজে আল্লাহর দেখানো পথে আমরা ব্যয় করি। জীবন শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। বেঁচে থাকতেই পরকালের রোজগার করতে হবে। অনেক সম্পদ থেকে লাভ কি, সেটা যদি ভালো কাজে ব্যবহার করতে না পারি? আমাদের সবাইকে দীনি শিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষা মৃত্যুর পর আমাদের কাজে লাগবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মোহনগঞ্জ মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি এনামুল হক আরো বলেন, যারা কোরআন শিক্ষা করে তারা ইহজগতেও সম্মানের ব্যক্তি, পরকালেও তারা সম্মানিত হবেন। প্রতিটি শিশুকে মাদ্রাসায় দীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দীনি শিক্ষা ছাড়া কোন শিক্ষার মূল্য থাকবে না। একজন নেককার সন্তান পিতার মাতার জন্য আর্শিবাদ। যার অন্তরে কোরআনের শিক্ষা আছে, তার দ্বারা খারাপ কাজ আশা করা যায় না। মসজিদ, মাদ্রাসা আল্লাহর ঘর। আল্লাহর ধ্যানে মানুষ মগ্ন থাকে এখানে। দেশ ও দশের কল্যাণে দোয়া করা হয় মসজিদ-মাদ্রাসায়। মসজিদ এবং মাদ্রাসায় দান করলে সেটা নষ্ট হয় না। কাল কিয়ামতে ওই দানই আপনার সাফায়েত করবে। একটি সন্তান হলেও মাদ্রাসায় পড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট মাদ্রাসা ভবনের প্রথম পর্যায়ে একতলা নির্মাণ করা হবে। উপজেলা পরিষদের অর্থায়নে একতলা নির্মাণ করা হলেও ২য় তলা বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ও মোহনগঞ্জ কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলান ইউনুস আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০