Ritesh Beghi
১৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত মাইলফলক নয়, বাংলাদেশকে জেতানোর জন্য খেলি : তামিম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (শনিবার) আফগানিস্তান যুব দলের বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। জয় নিশ্চিতের পথে সেঞ্চুরির সম্ভাবনা ছিল বাংলাদেশি ওপেনার জাওয়াদ আবরারের। কিন্তু ৯৬ রানে তাকে আক্ষেপ নিয়ে ফিরতে হয়। এরপর ম্যাচ কিছুটা টাইট হয়ে এলেও ৭ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জিতে যুব টাইগাররা।

ম্যাচ জয়ের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘আমরা আজকে একটা ভালো শুরু করেছি। যা (পরবর্তীতে ম্যাচে) আমাদের অনেক সহায়তা করছে। ২৮৪ একটা বড় চেজ। আমি বিশ্বাস করি যে ব্যাটিংয়ে আমরা অনেক শক্তিশালী, (ম্যাচে) এটাই বোঝা গেছে।’

উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত বেগ ১৫১ রান করেন। তাদের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে, খুবই ভালো। বোলিংয়ে আরেকটু (ভালো করতে হবে)। আমার নিজের দিক থেকে কিংবা আরও যেসব বোলার ছিল, একটু উন্নতি করতে হবে। কারণ সামনের ম্যাচগুলো বড় দলের সঙ্গে, জিততে গেলে তাদের একটুও ছাড় দেওয়া যাবে না। এসব দিকে আমরা খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ…(এখন পর্যন্ত) আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি।’

সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জন্য যেটা ভালো হবে সেদিকেই নজর দেন তামিম, ‘আমরা খেলি শুধুই বাংলাদেশ দলকে জেতানোর জন্য। হয়তো এখানে ১০০ মিস গেছে বা ৫০ মিস হয়েছে। ওটা কিন্তু চিন্তার ব্যাপার না, আমাদের ভাবনা ম্যাচ জেতানোর দিকে। ছোট একটা জুটি অলিনও দিছে, জীবন ও রিজান শেষে রান এনে দিয়েছে। দলকে একটা অনেক বড় সহায়তা করেছে। এটা আমাদের জন্য খুবই জরুরি। তাই ব্যক্তিগত রানের দিকে না তাকিয়ে কেবল দল কিভাবে জেতে সেটাই চিন্তা করি সবসময়।’

প্রসঙ্গত, এবারের যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। সমান পয়েন্ট পেলেও লঙ্কানরা শীর্ষে এবং দুইয়ে আছে তামিমের দল। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল (সোমবার) নেপালের বিপক্ষে লড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০