news desk
১৫ অক্টোবর ২০২০, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ব্যানকোভিড’ মানবদেহে ট্রায়াল কার্যক্রম পরিচালনার লক্ষে আইসিডিডিআর,বি চুক্তিবদ্ধ হলো গ্লোব বায়োটেক

নিজস্ব প্রতিবেদক: করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ মানবদেহে ট্রায়াল কার্যক্রম পরিচালনা করতে গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

বুধবার দুপুরে তেজগাঁওস্থ গ্লোব বায়োটেকের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আইসিডিডিআরবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহম্মেদ, ড. রুবানা রাকিব, ড. ওয়াসিফ আলী খান ও ব্যারিষ্টার খাজা সালাউদ্দিন আহম্মেদ।

গ্লোব বায়োটেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ, গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ, সিএসও ড. নাজনীন সুলতানা, ড. আসিফ মাহমুদ, ড. মহিউদ্দিনসহ আরো অনেকে।

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান বলেন, সারাবিশ্বে ৬টা প্রতিষ্ঠান বিশেষভাবে কাজ করছে কোভিড ভ্যাকসিন নিয়ে। তার মধ্যে আইসিডিডিআরবিও রয়েছে তালিকায়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাথে নিয়েই হিউম্যান ট্রায়ালে যাচ্ছি।

এ প্রসঙ্গে আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহম্মেদ বলেন, এটা সত্যিই গর্বের বিষয় যে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০