Publisher
১৯ এপ্রিল ২০২১, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: আরো ৩০ হেফাজতকর্মী গ্রেপ্তার, মোট ৩১০ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরো ১২ হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃতদের কারো নাম জানায়নি পুলিশ।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১২ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। সোমবার দুপুরে তাদের আদালতে নেয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৪টি মামলা রুজু হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০