news desk
২ অক্টোবর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় দাদী-নাতনীকে এসিড নিক্ষেপ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের গুনাইহাটি ঝষিপাড়া এলাকায় এক কিশোরীকে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গভীর রাতে বাইরে থেকে ভেন্টিলেটর দিয়ে সিরিঞ্জের ভিতর এসিড ঢুকিয়ে ঘুমন্ত কিশোরীকে লক্ষ্য করে তা পুশ করে দুর্বৃত্তরা। এতে কিশোরীর দুই পা, কোমড়ের কিছু অংশ ও ডান হাত পুড়ে যায়। এ সময় পাশে ঘুমিয়ে থাকা কিশোরীর দাদীর বাঁ পায়ের কিছু অংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে কিশোরীর দাদী শেফালী রানী দাস বাদী হয়ে গুনাইহাটি এলাকার খোকা চন্দ্র দাসের ছেলে অনিল চন্দ্র দাস (৪৫) ও একই এলাকার মৃত জফির আলীর ছেলে আইয়ুব আলী (২৩)কে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে প্রকাশ, গুনাইহাটি ঝষিপাড়া এলাকার তাপস চন্দ্র দাসের মেয়ে স্মৃতি রানী দাস (১৩) ও স্মৃতির পিসি (ফুপু) তথা তাপসের বোন উমা রানী দাস (২১)কে পাশর্^বর্তী বাড়ির অনিল চন্দ্র দাস ও আইয়ুব আলী (২৩) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। এতে রাজী না হলে গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে বাইরের ভেন্টিলেটর দিয়ে সিরিঞ্জের মাধ্যমে ঘুমন্ত স্মৃতি ও উমার উপর এসিড নিক্ষেপ করে। কিন্তু ওই রাতে স্মৃতির পাশে ঘুমিয়ে ছিলো তার দাদী শেফালী রানী দাস (৫৫)। ফলে তাদের দু’জনের শরীর এসিডে পুড়ে যায়। এ সময় স্মৃতির গায়ের কাপড়, দাদীর শাড়ি, বিছানার ছাদর, মশারী পুড়ে ঝাঁঝড়া হয়ে যায়। ওই রাতেই তাদের দুজনকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।

স্মৃতির পিসি (ফুপু) উমা রানী দাস জানান, ঘটনার রাতে তাদের চিৎকার শুনে দ্রæত উঠে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি অনিল ও আইয়ুব দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে দুর্বৃত্তদের ফেলে যাওয়া সিরিঞ্জটি বাইরে পাওয়া যায়। সকালে এ ব্যাপারে থানায় অভিযোগ করতে রওনা দিলে স্থানীয় গ্রাম প্রধানরা নিজেরাই উপযুক্ত বিচার করবে বলে আশ^াস দিয়ে থানায় যেতে বাধা দেয়।
এ ঘটনা শুনে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন শুক্রবার সকালে এসিডে আহত ওই কিশোরীর বাড়িতে যায় এবং এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টীম তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তপূর্বক থানায় মামলা রেকর্ড করা হবে ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রæত প্রেফতার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০