news desk
২৮ অক্টোবর ২০২০, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে প্রয়াত আ’লীগ সভাপতি জলিলের মৃত্যুবার্ষিকী পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামাণিকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে উপজেলার মৌখাড়া বাজারে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, প্রধান বক্তা বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন, অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল হক বাচ্চু, জেলা আ’লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত বছর ২৭ অক্টোবর আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক (৬৭) দীর্ঘদিনের জটিল অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাকে রাষ্ট্রিয় মর্যাদায় নিজ গ্রাম উপজেলার নওদাজোয়াড়ি পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০