admim
১০ মে ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে জিওটিভি নিউজ এই তথ্য জানায়। সংবাদমাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।

জিওটিভি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ পরিচালনা করছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। ভোরের দিকেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করার ঘটনাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হলো ভাটিন্ডা বিমানঘাঁটি। ভারতীয় বিমানবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছেই স্থাপিত হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর, যা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত। ভিসিয়ানা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত হয়। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারতের ক্রমাগত আক্রমণ তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

‘বুনিয়ান উল মারসুস’ শব্দগুচ্ছ কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। এটি পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি, ঐক্য এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০