news desk
২ নভেম্বর ২০২০, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ শুরু হয়।সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখছেন।বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা।

বক্তারা বলেন, রাসুলকে (সা.) দুনিয়ার সবকিছু থেকে ভালোবাসতে না পারলে তার ঈমান থাকবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, শতকরা ৯৫ ভাগ মুসলমানের এই বাংলাদেশে প্রধানমন্ত্রীর সরকার আজ পর্যন্ত ফ্রান্সে আমাদের নবীকে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করে নাই।

তারা আরও বলেন, যারা মুসলমানদের স্বার্থে নিজের ঈমানের পক্ষে কথা বলে না তারা আজকে ক্ষমতায় থাকার অধিকার রাখে না।

হেফাজত নেতারা বলেন, আজ মুসলামন ও ঈমানদের পক্ষে যদি সরকার ঐক্যমত পোষণ করে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়, তা হলে এ দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।

ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নে পুলিশ বাধা দিয়েছে দাবি করে তারা বলেন, আজকে রাস্তায় রাস্তায় বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা কাদের পক্ষ অবলম্বন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০