Publisher
১৯ এপ্রিল ২০২১, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মামুনুল হককে সাতদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছর মোহাম্মদপুর থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তারের পর মামুনুল হককে তেজগাঁও থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে।

সোমবার সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তায় মামুনুল হককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া হেফাজতের কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০