news desk
২৯ অগাস্ট ২০২০, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে  ভুল চিকিৎসায় বাচ্চা সহ প্রসুতির মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভুল চিকিৎসায় বাচ্চা সহ আখি আক্তার(২২) নামে এক প্রসুতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ শনিবার দুপুরে স্থানীয় টঙ্গীবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এঘটনা ঘটে।  নিহত আখি উপজেলার সোনারং এলাকার মোঃ পিন্টুর স্ত্রী ও ২সন্তানের জননী।
নিহতের স্বামী পিন্টু  জানায়, শুক্রবার সকাল ৮টায় সিজারের জন্য স্ত্রী আখিকে টঙ্গীবাড়ী ক্লিনিকে ভর্তি করি। ডাক্তাররা আজ শনিবার সকালে সিজার হবে বলে আমাদের রক্ত জোগার করতে বলে।  আমরা রক্ত নিয়ে সকালে ক্লিনিকে যাই। দুপুর ১২টায়  আমার সুস্থ স্ত্রীকে অপারেশন থিয়েটারে  নেওয়ার অনেকক্ষণ পরে ডাক্তাররা জানায় মারা গেছে সে। ভুল চিকিৎসার জন্যই আমার স্ত্রী মারা গেলো। আমি স্ত্রী হত্যার বিচার চাই।ঘটনার পরপরই ক্লিনিক থেকে বন্ধ করে পালিয়ে যায় কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। মুঠোফোনে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম রসূল  জানান, বিশৃংখলা এড়াতে কিছু সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা এখনো কোন লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলেই আইনগম ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০