admim
১২ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত ভেবে ময়নাতদন্তের প্রস্তুতি, নড়ে উঠলো দেহ

জেলা প্রতিনিধি : কলমাকান্দায় বস্ত্রহীন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে মৃত ভেবে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু একপর্যায়ে শরীরের অঙ্গ নড়ে উঠায় সন্দেহ হলে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

রোববার সকালে উব্দাখালি নদীর তীর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার ওই ব্যক্তির নাম জসিম ত্রিগেদি (৩২)। তিনি উপজেলার বড় মনগড়া গ্রামের মৃত মাখন নংমিনের ছেলে।

জানা যায়, রোববার সকালে উপজেলা সদরের ডাকবাংলোর বিপরীত পাশে উব্দাখালি নদীর তীরে বস্ত্রহীন অবস্থায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় এলাকার লোকজন তাকে মৃত ভেবে পুলিশে খবর দিলে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার লক্ষে দেহটি উদ্ধার করার প্রস্তুতি নেন।

কিন্তু একপর্যায়ে ওই ব্যক্তির চোখ ও হাত নড়েচড়ে ওঠে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, জসিম ত্রিগেদির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। তাই তাকে উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতাবশত তাকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০