Ritesh Beghi
২৪ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

রেকর্ড গড়া পারফরম্যান্স, সমালোচনার জবাব এবং পর্তুগালের দুর্দান্ত প্রত্যাবর্তন—সব মিলিয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আলোচনার মোড় যখন লিওনেল মেসির দিকে ঘুরল, তখনই বদলে গেল তার অভিব্যক্তি।

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক। এর মাধ্যমে দলকে যেমন গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন, তেমনি নিজের নামের পাশে যোগ করেছেন নতুন কয়েকটি ইতিহাসও।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সহজ সুযোগ নষ্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। তবে হিউস্টনে সেই সমালোচনার জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সেই।

ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন তিনি। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান। এতে তিনি ভেঙে দেন কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের দীর্ঘদিনের রেকর্ড।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো মাঠের পাশের একটি ক্যামেরার সামনে চিৎকার করে বলেন, ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি)। অনেকের মতে, প্রথম ম্যাচের পর তার ছন্দ ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের উদ্দেশেই ছিল এই বার্তা।

পরে সংবাদমাধ্যমকে রোনালদো বলেন, ‘সপ্তাহটা খুব কঠিন ছিল। মনে হচ্ছিল, অনেকে আমাকে অবসরে পাঠিয়ে দিতে চায়। কিন্তু আমি নিজের পরিশ্রমে বিশ্বাস করি এবং কখনো হাল ছাড়িনি।’

‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ যেন ভুলে না যায় আমি কে, সে কারণেই কথাটা বলেছি।’

তবে সাক্ষাৎকারের একপর্যায়ে স্প্যানিশভাষী এক সাংবাদিক লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে গেলে রোনালদো তাকে প্রশ্ন শেষ করার সুযোগই দেননি। তিনি মুখ ঘুরিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইঙ্গিত দেন।

কিছুক্ষণ পর আরেক সাংবাদিক প্রশ্ন করার অনুমতি চাইলে রোনালদো সোজাসাপ্টা জবাব দেন, ‘সেটা আপনার প্রশ্নের ওপর নির্ভর করছে। পছন্দ না হলে আমি উত্তর দেব না।’

বর্তমান বিশ্বকাপে দুই ম্যাচে পাঁচ গোল করা মেসি দুর্দান্ত ছন্দে থাকলেও, পর্তুগালের এই জয়োৎসবের রাতে তাকে নিয়ে আলোচনা করতে খুব একটা আগ্রহী ছিলেন না রোনালদো। তবে ভবিষ্যতে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমনটা হলে অবশ্যই দারুণ হবে।’

উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ে ‘কে’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে পর্তুগাল। এখন তাদের সামনে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচ জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নেবে রবার্তো মার্তিনেজের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০