news desk
৪ অক্টোবর ২০২০, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা দলের সিদ্ধান্ত অমান্য করবে, তাদের আ’লীগে থাকার কোনো অধিকার নেই : মেহের আফরোজ চুমকি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ আসন্ন ২০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছেন উপজেলা আওয়ামী লীগ।
রোববার (০৪ অক্টোবর) সকালে বিদ্রোহী তিন প্রার্থীদের দলের প্রাথমিক সদস্যপদ ও সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার ও সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, নাগরী উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজ মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও নাগরী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক কাকন মনোনয়নপত্র দাখিল করেন। তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশ গ্রহন করার জন্য বারবার অনুরোধ জানান উপজেলা আ’লীগ। তারা দলীয় সিদ্ধান্তকে অগ্রাহ্য করে এবং উপজেলা আ’লীগের অনুরোধকে অমান্য করে মনোনয়নপত্র বলবৎ রাখেন। তারা বিএনপি, জামাত ও শহীদ ময়েজউদ্দিনের খুনি চক্রের সাথে হাত মিলিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নাগরী উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র দাখিলকৃত দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার সকাল এগারোটায় আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সর্বসম্মতক্রমে ওই তিন বিদ্রোহী প্রার্থীকে আজীবনের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাগরী উপনির্বাচনে তিন আ’লীগ নেতা অংশগ্রহণ করায় তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, যারা দল থেকে সুবিধা নিবেন। আবার দলের সিদ্ধান্ত অমান্য করবে, তাদের আ’লীগে থাকার কোনো অধিকার নেই। দলীয় প্রার্থী দেয়ার পরেও যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছে তাদের বহিষ্কার করা হয়েছে। যারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে না, তাদেরও চিহিৃত করে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০