news desk
১৬ সেপ্টেম্বর ২০২০, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ০৮টি থানায় সর্বমোট ৬৪ টি আইপি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন ডিআইজি

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী জেলার পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মনিটরিং পদ্ধতির শুভ উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। জেলার ০৮টি থানায় সর্বমোট ৬৪ টি আইপি ক্যামেরা স্থাপন এবং পুলিশ সুপার কার্যালয়ে মনিটরিং ডিসপ্লে পদ্ধতি স্থাপন করা হয়েছে । প্রতিটি থানার কার্যক্রম মনিটরিং করা সহজীকরণ হবে এবং থানা গুলোর কার্যক্রম গতিশীলসহ তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা যাবে ও প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশী ব্যবস্থা বেগবান হবে।

অপরদিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা এবং সন্ধ্যায় সময় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন।

এ সময়ে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টি এম মোজাহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ, রেঞ্জের পুুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) আব্দুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস এন্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট তারিকুল ইসলামসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০