Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস

নিজস্ব প্রতিবেদক: রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস রাজধানীর খিলক্ষেতে রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস।

ঢাকা: ঢাকার খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালক আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে বারবার খবরের শিরোনাম হচ্ছে ‘এনা পরিবহন’। অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি গতিতে চলে এনার বাস। যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০