Ritesh Beghi
১৭ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

ম্যাচের আগে সব আলোচনা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে। প্রশ্ন ছিল একটাই– এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে কি আল-নাসরের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারবেন তিনি? কিন্তু গাম্বা ওসাকা সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। শনিবার ১-০ গোলে আল-নাসরকে হারিয়ে শিরোপা তুলে নিয়েছে জাপানের এই ক্লাব।

গাম্বা ওসাকা ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এবার তারা এএফসি চ্যাম্পিয়নস লিগ টু জেতা প্রথম জাপানি ক্লাব হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল। ২০১৪ সালে ঘরের মাঠে ট্রেবল জেতা এই দলের বড় মঞ্চে লড়ার অভিজ্ঞতা আগে থেকেই ছিল।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ২৯ মিনিটে। আর সেই গোলের শুরুটা হয়েছিল রোনালদোর একটি ভুল দিয়ে। রিওতারো মেশিনো বল এগিয়ে দেন, তোকুমা সুজুকি বলটি পৌঁছে দেন ইসাম জেবালির কাছে। জেবালি বলটি দেন ডেনিজ হুম্মেটের পায়ে। বক্সের ভেতরে একদম একা ছিলেন হুম্মেট। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন তিনি।

গোলের পর আল-নাসর সমতা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু গাম্বার গোলরক্ষক আরাকি দুর্দান্ত ছিলেন। রোনালদো পুরো ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েছিলেন, তবে হেডটি পোস্টের পাশ দিয়ে চলে যায়। এর বাইরে পুরো ম্যাচে আরও দুটো সুযোগ নষ্ট করেন তিনি।

সাদিও মানে ও জোয়াও ফেলিক্সও আল-নাসরের হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছেন। মানে সাইড-নেটে বল মারেন। ফেলিক্স দ্বিতীয়ার্ধে পোস্টে বল লাগান এবং আরেকটি শট ক্লিয়ার হয়ে যায়। আইমান ইয়াহিয়াও বক্সের মধ্যে বল পেয়েছিলেন, কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়।

গাম্বা ওসাকা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে নিজেদের জাল অক্ষত রেখেছে। আল-নাসরের শেষ মুহূর্তের চাপ সামলে এক গোলের লিড ধরে রেখে আরেকটি স্মরণীয় মহাদেশীয় শিরোপা জিতেছে জাপানের ক্লাবটি।

তাতে রোনালদোর অপেক্ষা বাড়ল আরও। আল নাসরে যোগ দেওয়ার পর থেকে কোনো মেজর শিরোপা জেতা হয়নি তার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জেতার সুযোগ ছিল, তাও হারাল এখন।

এখন রোনালদোদের সামনে সুযোগ সৌদি প্রো লিগ জেতার। দলটি এখন লিগের শীর্ষে আছে। নিজেদের বাকি থাকা ম্যাচটি জিতলে, আল হিলাল একটি ম্যাচে পয়েন্ট হারালে এশিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতবেন রোনালদো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০