Publisher
১ মার্চ ২০২৩, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লড়াই জমিয়ে, আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজি ছিল অতি স্বল্প। মাত্র ২০৯ রান নিয়ে এই যুগে আর যা-ই হোক, ওয়ানডে ক্রিকেটে জয়ের আশা করা যায় না। তবু মিরপুরের উইকেটের সৌজন্যে জমে উঠল ম্যাচ। একটা সময় বাংলাদেশের জয়ের আশাও তৈরি হলো। বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করলেন ডেভিড মালান। হাঁকালেন সেঞ্চুরি। ৩ উইকেটের পরাজয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।

রান তাড়ায় নামা ইংলিশদের আটকাতে প্রথম ওভারে সাকিব আল হাসানের হাতেই বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওভারের শেষ বলেই আসে সাফল্য। দলীয় ৪ রানে তামিম ইকবালের তালুবন্দি হয়ে ফেরেন বিপজ্জনক জেসন রয় (৪)। দলের রানও তখন ৪। এরপর তাইজুলের জোড়া আঘাতে ৪৫ রানে নেই ৩ উইকেট! এই স্পিনারের শিকার হয়ে ফেরেন ফিল সল্ট (১২) এবং জেমস ভিন্স (৬)। এরপর মঞ্চে তাসকিন। এই পেস তারকার বলে ক্যাচ দিয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক জস বাটলার (৯)। ২১তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে উইল জ্যাকসের ফিরতি ক্যাচ ছাড়েন মুস্তাফিজ।

১০৩ রানে ৫ উইকেট হারানোর পর দেয়াল হয়ে থাকা ডেভিড মালান ফিফটি তুলে নেন ৯২ বলে। তার সঙ্গী হন মঈন আলী। তবে ইংলিশ অলরাউন্ডারকে ১৪ রানেই বোল্ড করে দেন মিরাজ। বাংলাদেশের পথের কাঁটা ডেভিড মালান দারুণ ব্যাট করছিলেন। তার কারণেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যাচ্ছিল। এমন সময় ক্রিস ওকসকে (৬) তামিম ইকবালের দরুণ ক্যাচে পরিণত করেন তাইজুল। কিন্তু মালান তখনো উইকেটে। ১৪০ বলে সেঞ্চুরি পূরণ করেন এই টপ অর্ডার ব্যাটার। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন আদিল রশিদ। এই দুজনের ব্যাটেই ৮ বল আর ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ডেভিড মালান ১৪৫ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ১১৪ এবং আদিল রশিদ ১৭ রানে অপরাজিত থাকেন। ৫৪ রানে ৩ উইকেট নেন তাইজুল, মিরাজ নেন ২টি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রানে অল-আউট হয় বাংলাদেশ। পঞ্চম ওভারে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। ক্রিস ওকসকে স্কয়ার লেগ দিয়ে চমৎকার পুল শটে ছক্কায় উড়িয়ে পরের বলেই এলবিডাব্লিউ হয়ে যান লিটন দাস (৭)। রিভিউ নিয়েও লাভ হয়নি। বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কাটা দেন মার্ক উড। বোল্ড হয়ে যান অধিনায়ক তামিম ইকবাল (২৩)। শান্ত-মুশফিকের জুটি বেশ জমে উঠেছিল। তবে আদিল রশিদকে স্লগ সুইপ করতে গিয়ে মুশফিক (১৭) ফিরলে ভাঙে ৪৪ রানের সম্ভাবনাময় জুটি। সাকিবও আউট হয়েছেন একই শট খেলতে গিয়ে। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে করেন ৮ রান।

দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ফিফটি তুলে নেন ৬৭ বলে। এরপর আর বেশি দূর যেতে পারেননি। আদিল রশিদের গুগলিতে পুল করতে গিয়ে জেসন রয়ের তালুবন্দি হয়ে থামে তার ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৫৮ রানের ইনিংস। এরই সঙ্গে ভাঙে মাহমুদ উল্লাহর সঙ্গে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি। এরপর মার্ক উডের বলে মাহমুদ উল্লাহ (৩১) আউট হলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৬২ রানে নেই ৬ উইকেট। আফিফ হোসেন ৯, মেহেদি মিরাজ ৭ রানে ফিরলে ২০০ ছোঁয়া নিয়েই সংশয় জাগে। শেষদিকে তাসকিন (১৪) আর তাইজুল (১০) দলকে টানেন। ২টি করে উইকেট নিয়েছেন আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০