news desk
১৭ অক্টোবর ২০২০, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ২মাস কারাদন্ড

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান চালিয়ে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভোগাই নদীর শিমুলতলা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসেম আলী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই মাসের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। দন্ডিত হাসেম আলী উপজেলার বারমারী এলাকার বুরুঙ্গা গ্রামের হুরমুজ আলীর ছেলে।
সুত্র জানায়, ভোগাই নদীতে শ্যালু মেশিন চালিত ড্রেজার বসিয়ে নদী তীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালু ব্যবসায়ীরা। পরে শনিবার পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শিমুলতলা এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনরত অবস্থায় আসামী হাসেম আলীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুই মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা আনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া অন্য একটি স্থান থেকে ১ টি মেশিন জব্দ করে তা অকার্যকর করা হয়। তবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যাক্তিরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি। অভিযানকালে ঘটনাস্থল হতে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০০ ঘনফুট বালু জব্দ করে উপজেলা সদরে রাখা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম জানান, এখন থেকে যেখানেই অবৈধ বালু পাওয়া যাবে সেখানেই অভিযান করে বালু ও সরঞ্জামাদি জব্দ করে নিয়ে আসা হবে। নদীর তীরে বালুর স্তুপ রাখা যাবে না। কোন অজুহাতেই অনুমোদনহীন স্থান হতে বালু উত্তোলন করা যাবেনা। তিনি আরো জানান, বালু উত্তোলনে ব্যবহৃত সামগ্রী জব্দ করে আনার জন্য অভিযানের সময় এখন থেকে ট্রাক ব্যবহার করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০