Ritesh Beghi
১৪ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল দ্বারপ্রান্তে। ৪৮ দলের এ প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। আর বাকি মাত্র চার ম্যাচ। ফুটবলের বিশ্বসেরা চার দল সেমিফাইনালে মুখোমুখি। যাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব। 

আজ দিবাগত রাত ১টায় স্পেন-ফ্রান্স অলিখিত ফাইনালে মাঠে নামছে। এর মধ্যেই আগুনে ঘি ঢেলে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো, ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশই নাকি অভিবাসী। তারা নাকি বিভিন্ন আফ্রিকান দেশের বংশোদ্ভূত। সেটাকেই স্পেনের বিপক্ষে প্রথম সেমিফাইনালের আগে প্রতিপক্ষকে আক্রমণের বিষয়বস্তু করেছেন স্প্যানিশ রাজনীতিবিদ মারিয়ানো। সাবেক স্প্যানিশ এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে কোনো ফরাসি খেলোয়াড় নেই।’

ডালাসে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রসঙ্গ তোলা হলে লামিন ইয়ামাল বিতর্ক এড়িয়ে ফুটবলকে ঐক্যের মেলবন্ধন হিসেবে বেছে নেন। প্রথম সেমিফাইনাল নিয়ে যে যত কথাই বলুক না কেন, আসল কথা ফুটবলনৈপুণ্যেই হবে বলে মনে করেন এ স্প্যানিশ তারকা।

ইয়ামাল বলেন, ‘আগামীকাল (আজ) আমরা দারুণ একটি ম্যাচ খেলব। ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটি হলো— মানুষকে একত্রিত করা। ফ্রান্স ও স্পেন দুটি দেশই সমন্বয় ও অন্তর্ভুক্তির উদাহরণ। ফুটবলও সেটাই– অন্তর্ভুক্তি বা একীভূতকরণ। অন্য কেউ কী বলেছেন, তা নিয়ে কথা বলতে চাই না।

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিয়ে গণমাধ্যমের সাক্ষাতে ‘ফ্রান্সের ভয় পাওয়া উচিত’ মন্তব্য করলেও ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিছুটা সংযত ইয়ামাল। ফ্রান্স-স্পেন উভয়ের আক্রমণ ও রক্ষণভাগ কতটা ভারসাম্যপূর্ণ সেই ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। সবাই এমন ম্যাচের অপেক্ষায় ছিল। দু’দলই আক্রমণ করবে, আবার রক্ষণও সামলাবে। নিশ্চিতভাবেই এটি খুবই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

প্রসঙ্গত, ইয়ামালের তারকাখ্যাতি নিয়ে কারও সন্দেহ নেই। তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন ইয়ামাল, ‘প্রতিটি টুর্নামেন্টই আলাদা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল, তাতে আমি মোটেই উদ্বিগ্ন নই। তিনি বলেন, আমরা জিতছি, এটাই বড় কথা। আমি এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন বিদায় নিয়েছে। এবার এখন পর্যন্ত সেটা ঘটেনি। আশা করি আমরা আরও ম্যাচ খেলব, যাতে আমি আরও গোল করার সুযোগ পাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০