news desk
১ অগাস্ট ২০২০, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের মতো ঈদ উদযাপন করছেন কারাবন্দিরাও

নিজস্ব প্রতিবেদক : সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের মতো ঈদ উদযাপন করছেন কারাবন্দিরাও। প্রতি বছরের মতো এবারও কারাবন্দিদের জন্য নানা আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থাও।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ঈদের দিন কারাবন্দিদের বিশেষ খাবার দেওয়া হবে। এবার খাবারের সঙ্গে সালাত, পানীয় জাতীয় খাবার এমনকি পানও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দি আছে। বন্দিরা যার যার ভবনের ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছেন। করোনা মহামারীতে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই করা হচ্ছে। সকালে পায়েস ও মুড়ি দেয়া হয়েছে বন্দিদের। দুপুর বেলায় বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। এছাড়া ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ।

মাহাবুবুল ইসলাম আরও জানান, ঈদুল ফিতরের মতো এবারও স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ আছে। তবে আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার নয়, সারা দেশের ৬৮টি কারাগারে একই ধরনের খাবার খাবেন বন্দিরা। শুধুমাত্র ঈদের দিন তারা এ খাবার পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০