Publisher
৬ মে ২০২১, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুরে কভারভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি অলিম্পিক এলাকায় দ্রুতগতি সম্পন্ন চট্টগ্রাম থেকে ঢাকাগামী কভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে শরীর ও মাথায় গুরুতর আঘাত পেয়ে চালক লক্ষীপুর জেলার ধমন্ধী গ্রামের সিদ্দিকুল্লাহর ছেলে জাকির হোসেন (২৩) নিহত হয় এবং একই এলাকার তার সাথে থাকা মোটর আরোহী শফি উল্লাহর ছেলে তারেক মাহমুদ রিপন গুরুতর আহত হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ট-২০-৮৫৯৫) চালক সহ আটক করতে সক্ষম হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নয়াবাড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০