news desk
১৩ এপ্রিল ২০২০, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন পুলিশের বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমকে (বার) সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের নিমিত্ত তাঁর চাকরি পররাষ্ট্রমন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি অতিরিক্ত আইজি এসবি থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আইজিপি হিসেবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ছিল আজ ১৩ এপ্রিল শেষ দিন।

তার স্থলাভিষিক্ত হয়েছেন বেনজীর আহমেদ। তিনি সর্বশেষ র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর।

জাবেদ পাটোয়ারী বর্তমানে সেখানে কর্মরত রাষ্ট্রদূত গোলাম মসিহ-এর স্থলাভিষিক্ত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০