Ritesh Beghi
২৫ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন ব্রেককে ঘিরে বাণিজ্যিকীকরণের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার দাবি, এই বিরতি থেকে ফিফার কোনো অতিরিক্ত আয় বা বাণিজ্যিক সুবিধা হচ্ছে না। বরং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপে তীব্র গরমের কারণে প্রতিটি ম্যাচের দুই অর্ধে তিন মিনিট করে হাইড্রেশন ব্রেক চালু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তবে বিরতির সময় সম্প্রচার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার এবং অতিরিক্ত মিডিয়া এক্সপোজারের সুযোগ তৈরি হওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে কি না।

ইনফান্তিনো বলেন, হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত রাজস্ব আসছে না। কারণ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হয়েছে। ফলে এই বিরতি যুক্ত হওয়ার কারণে নতুন করে কোনো আর্থিক সুবিধা তৈরি হয়নি।

ফিফা সভাপতির মতে, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় খেলার ফলে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। সেই ঝুঁকি কমাতেই হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে সব দলকে সমান পরিবেশে খেলার সুযোগ দেওয়া জরুরি। কোনো ম্যাচে অতিরিক্ত গরমের কারণে একটি দল বিশেষ সুবিধা বা অসুবিধার মুখে পড়লে তা প্রতিযোগিতার ন্যায্যতা ক্ষুণ্ন করতে পারে। এ কারণেই সব ম্যাচেই একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে।

তবে সিদ্ধান্তটি নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোচ, খেলোয়াড় ও সমর্থকদের একাংশ এর সমালোচনা করলেও অনেকেই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে উদ্যোগটিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১০

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৭

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১৯

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

২০