Ritesh Beghi
৩ এপ্রিল ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

বিশ্বকাপের আগের শেষ আন্তর্জাতিক উইন্ডোটাও শেষ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলে ফেলেছে। ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবেন? প্রশ্নের উত্তরটা নেতিবাচকও হতে পারে, এমনটাই জানা যাচ্ছে এখন।

স্পেনের জনপ্রিয় ফুটবল অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো টিভি’-র প্রতিবেদন বলছে, ৩৮ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ অংশগ্রহণ এখন ‘গুরুতর অনিশ্চয়তায়’ পড়ে গেছে।

সূত্র জানাচ্ছে, আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসির থাকাটা এখনো নিশ্চিত নয়। এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারছে না যে আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে।

বারবার চোটের সমস্যা এবং ফুটবলের মানদণ্ডে অনেক বেশি বয়স; এই দুটি কারণ মেসিকে তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ থেকে দূরে রাখতে পারে, এমনটাই জানাচ্ছে সেই প্রতিবেদন। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সুযোগ হয়তো এটাই ছিল।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এর আগে জানিয়েছিলেন, তিনি আশা করছেন মেসি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বিশ্বকাপে যাবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা লিওর নিজেরই।

মেসি ২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষিক্ত হন। এরপর থেকে এখন পর্যন্ত ১৯৮টি ম্যাচ খেলেছেন এবং ১১৬টি গোল করেছেন।

যদি মেসি শেষ পর্যন্ত না খেলেন, তাহলে এটি কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এক বড় হতাশার মুহূর্ত হবে। কারণ অনেকেই চেয়েছিলেন, ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও নিজের ছাপ ফেলে তবেই ক্যারিয়ারের ইতি টানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০