Ritesh Beghi
২৫ জুন ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

আড়েবেড়ে বয়স তো অনেক হলো, সব পাওয়াও হলো—কিন্তু ফুটবলকে কবে বিদায় বলবেন লিওনেল মেসি? কাতার বিশ্বকাপের পর থেকে শুরু হওয়া এ প্রশ্ন এবারও ঘুরে-ফিরে আসছে। মেসি জানিয়েছেন, সব পেয়েছেন। এবার শরীর ঠিক থাকলেই খেলা চালিয়ে যাবেন

আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবল কিংবদন্তি বলছেন, ‘আমি আরও কিছুদিন খেলব। যতক্ষণ দলের জন্য কিছু করতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততক্ষণ খেলে যাব।’

তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি ৩৯ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখন সেটা নিয়ে ভাবছি না। ২০৩০ এখনও অনেক দূরের ব্যাপার। আমি বর্তমান নিয়েই ভাবছি এবং একদিন করে এগোচ্ছি।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে তারা আগেভাগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়েও জোড়া গোল করেন।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ওই ম্যাচে দলকে আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে কোচিং স্টাফ। মেসিদের আরেকটি বিশ্বকাপ অভিযান শুরুর আগে গা গরমের ম্যাচও বলা যায় সেটিকে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০