news desk
২৮ অক্টোবর ২০২০, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২০ দিন পর ১ নভেম্বর খুলবে জাদুঘর

নিজস্ব প্রতিবেদক: ২২০ দিন পর আগামী ১ নভেম্বর সীমিত পরিসরে খুলবে জাতীয় জাদুঘর। করোনার কারণে ২৬ মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারি এই প্রতিষ্ঠানটি। জনসাধারণের জন্য বন্ধ থাকলেও এসময় দাপ্তরিক কাজ অব্যাহত ছিল জাদুঘরে। গ্যালারি বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীরা ছিলেন কর্মহীন। তারা বলছেন, জাদুঘর খুললে আবারও কর্মচঞ্চলতা ফিরবে। তবে জাদুঘরে প্রবেশের জন্র আগের মতো টিকিট কাটার ব্যবস্থা নেই। অনলাইনের টিকিট কাটার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

১ নভেম্বর থেকে খুললেও জাদুঘরে প্রবেশ সীমাবদ্ধ থাকবে সীমিত সংখ্যক মানুষের জন্য। আগে যেখানে দিনে ৩-৪ হাজার মানুষ পরিদর্শন করতেন, সেখানে এখন পরিদর্শনের সুযোগ পাবেন মাত্র ৫০০-৮০০ জন। জাদুঘরে প্রবেশের জন্য গেটে টিকিটের ব্যবস্থা থাকবে না। টিকিট কাটতে হবে অনলাইনে। সেই টিকিটের ডাউনলোড কপি বা প্রিন্ট কপি বা টিকিট নম্বর গেটে দেখানো সাপেক্ষে জাদুঘরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা এমনটাই জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। আরও নিদের্শনা আছে, জাদুঘরে প্রবেশের জন্য প্রতিটি দর্শনার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে। অবশ্যই সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান (এনডিসি) বলেন, ‘১ নভেম্বর থেকে জাতীয় জাদুঘর রি-ওপেনিং হবে। সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য এটা ওপেন করবো। আমরা চাচ্ছি সকালের শিফটে ২০০ এবং বিকালে শিফটে ৩০০ জনের মতো যেন পরিদর্শন করতে পারেন। গেটে কোনও টিকিট বিক্রি করবো না আমরা। টিকিট বিক্রি হবে অনলাইনে। আমাদের ওয়েবসাইটে টিকেট বাটন তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করে দর্শনার্থীরা টিকিট কাটতে পারবে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মানে কিনা সে বিষয়ে মনিটরিং করার জন্য প্রতিটি ফ্লোরের জন্য একটি করে কমিটি গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার দর্শক এখানে আসতো। এছাড়া চারটি হল রুমও ভাড়া হতো। এখান থেকে ভালো রকমের একটা পয়সা আসতো জাদুঘরে। দীর্ঘ সময় এটা থেকে বঞ্চিত হয়েছে জাদুঘর। আর অবশ্যই এটা জাদুঘরের লস হয়েছে।’

অনলাইনে জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে:

অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমেই যেতে হবে (http://nationalmuseumticket.gov.bd/) এই লিংকে। সেখান থেকে Buy Ticket ডায়লগ বক্সে যাবতীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর Purchase eTicket অপশনে ক্লিক করে জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করতে হবে। একের অধিক টিকেট কিনতে Add More Ticket বাটনে ক্লিক করা লাগবে। Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট সম্পন্ন করে Print Ticket অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে। জাদুঘরে প্রবেশের সময় প্রথম গেট সংলগ্ন ই-টিকিট কাউন্টারে প্রিন্ট কপিটি প্রদর্শন ভেতরে প্রবেশ করতে হবে।

জাদুঘরের প্রবেশ ফি:

জাদুঘরে প্রবেশের জন্য বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০