Publisher
২৩ জুন ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক: পায়রা কয়লাভিত্তিক প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ২৫ জুন পুনরায় শুরু হবে। কেন্দ্রটি ২২ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা পেয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এএম খুরশেদুল আলম শুক্রবার (২৩ জুন) বলেন, ‘‘মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ ‘এমভি অ্যাথেনা’ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ২২ জুন পায়রা বন্দরে নোঙর করেছে।’

তিনি বলেন, পায়রা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ২৫ জুন প্ল্যান্টের একটি ইউনিট চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে এবং পরে আরেকটি ইউনিটও চালু হবে।

খুরশেদুল বলেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎকেন্দ্রটি ৫ জুন দুপুর ১২টায় কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জাহাজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে যাত্রা করার ১০ দিন পর জাহাজটি পায়রা বন্দরে এসেছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০