Publisher
২৪ এপ্রিল ২০২১, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৯ এপ্রিল থেকে যাত্রীবাহী বাস চালুর চিন্তা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: যাত্রীবাহী বাস ২৯ এপ্রিল থেকে চালুর চিন্তা করছে সরকার জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউন শিথিল হলে গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে সমন্বয় করা ভাড়ায় চালুর সর্বাত্মক চিন্তা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

বাসের চলাচলের বিষয়ে সিদ্ধান্ত এলেও ২৮ এপ্রিল ‘সর্বাত্মক’ লকডাউন শেষে লঞ্চ ও ট্রেন চলবে কি না তা এখনো নিশ্চিত নয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে। সরকার অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মেনে ২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে। লঞ্চ চালুর বিষয়ে একই কথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ৩০ মার্চ থেকে অর্ধেক আসন খালি রেখে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে গণপরিবহন। ৫ এপ্রিল লকডাউন শুরুর পর গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউনে আওতামুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতে ৭ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে ৫ এপ্রিল থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। ১৪ এপ্রিল ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর পর সিটি করপোরেশন এলাকায় বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, তারা এখনো স্পষ্ট করে জানেন না, ২৯ এপ্রিল থেকে দুরপাল্লার বাস চলবে কি না। নাকি আগের মতোই শুধু সিটি করপোরেশন এলাকায় বাস চালানোর অনুমতি দেওয়া হবে। এ বিষয়টি পরিষ্কার হতে তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করেও দূরপাল্লার বাস চলবে কি না এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিআরটিএ সূত্র সমকালকে জানিয়েছে, ঈদ সামনে তাই দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচলের অনুমতি দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ অর্ধেক আসন খালি রেখে চলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০