Publisher
২৫ এপ্রিল ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৩৩ নম্বরে কল দিলে তার ঠিকানায় পৌঁছে যাবে খাবার:ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শুধু নিম্নবিত্ত নয়, করোনাকালীন মধ্যবিত্তরা আসছেন সরকারের ত্রাণ সহযোগিতায়। মহামারির এ সময়ে খাদ্য সঙ্কটে থাকা কেউ ৩৩৩ নম্বরে কল দিলে তার ঠিকানায় পৌঁছে যাবে খাবার।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ সময় দেশে খাদ্য মজুদে ঘাটতি থাকলেও ত্রাণ সঙ্কট হবে না বলে জানায় ত্রাণ মন্ত্রণালয়।

করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্তের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। লকডাউনে গার্মেন্টস শিল্পকারখানা খোলা থাকলেও সার্বিক সঙ্কট কঠিন করে তুলছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা। পথেঘাটে বাড়ছে কাজের খোঁজে কর্মহীন মানুষের সংখ্যা।

এ অবস্থায় রোববার দুপুরে ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মহীন মানুষের মানবিক সহযোগিতায় এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরফলে উপকৃত হবে ১ কোটি ২৪ লাখ পরিবার। তাদের পাশাপাশি মধ্যবিত্তের জন্যও থাকছে খাদ্য সহযোগিতা।

প্রথম ঢেউয়ের সময় বরাদ্দকৃত অর্থ নিয়ে নয় ছয় হলেও এবার শুরু থেকেই সতর্ক আছে সরকার। সরকারি গুদামে এখন পর্যন্ত মজুদ কম থাকলেও আমদানি করা খাদ্য দেশে এসে পৌঁছালে কোন সঙ্কট হবে না বলে জানান প্রতিমন্ত্রী।

তবে শিল্পকারখানা খোলা আছে বলে এ বছর কর্মহীন মানুষের সংখ্যা কম বলে জানান ত্রাণ সচিব মো. মোহসীন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩৫ লাখ পরিবারকে এবছরও আড়াই হাজার টাকা করে সহযোগিতা দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০