news desk
১৮ সেপ্টেম্বর ২০২০, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ বছরেও জুটেনি মুক্তিযোদ্ধার ভাতা- প্রশাসন যেন নিরবাক

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : মুক্তিযোদ্ধার ভাতার অপেক্ষায় ৯ বছর পেরিয়ে মানবেতর জীবন যাপন করছে রাজশাহীর চারঘাট পৌরসভার বিধবা রাজিয়া। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুলের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল জলিলের স্ত্রী ওই বিধবা। অভিযোগ দিয়েও কোন সমাধান পাইনি ০৯ বছরে।

এবিষয়ে ভুক্তভোগী বিধবা রাজিয়া গনমাধ্যমকে জানান, গত ১১ অক্টবর ২০১১ তারিখ তার স্বামী মারাযান। তার পর চারঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডে কুঠিপড়া গ্রামের বড় ভাই এর পরিত্যাক্ত বাড়িতে চলে আসেন। বিধবার পরিবারের কেউ না থাকায় দিনমুজুরের কাজ করে তার জীবন চলছে। মুক্তিযোদ্ধা ভাতার টাকার সমাধানের আশায় গত ২৯ জুলাই ২০১২ তারিখে পরিচালক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট, কুড়িগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং ব্যবস্থাপক সোনালী ব্যাংক উলিপুর শাখায় আবেদন করেন। কিন্ত কোন সমাধান পাইনি ৯ বছরেও। তিনি আরো বলেন, তার স্বামী পুলিশের চাকুরী করতেন। মৃর্ত্যুর আগে তিনি অবসরে আসেন। এরপর থেকেই পেনসনের টাকা গুলোও বন্ধ আছে।

উলিপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার হোসেনকে এবিষয়ে একাধিকবার জানালেও তিনি কোন কর্ণপাত না করে অসাদু কৌশলে মৃত আব্দুল জলিলের ৩য় স্ত্রীকে মুক্তিযোদ্ধা ভাতার টাকার সুবিধা করে দেয়। যা গত ৯ বছর যাবত সুবিধা ভোগ করছে ৩য় স্ত্রী রাহেবা খাতুন।

এবিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার হোসেন বলেন, তার হাতে কোন ক্ষমতা নেই। তাছাড়া ভাতার টাকার বিষয়ে তিনি কাউকে সহযোগিতা করেনি। অপরদিকে সংশ্লিষ্ট দপ্তর কিছুই জানেন না। ইউএনও নুরু-এ-জান্নাত রুমি পত্রিকাকে বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক সিন্ধন্ত নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০