admim
২১ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ অন্যা জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা কয়েকটি আলোচিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১০

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১১

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৩

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৪

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

১৬

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১৭

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১৮

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১৯

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

২০