news desk
২৯ এপ্রিল ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহেই টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা শুরু

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু করা হবে। পিসিআর মেশিন স্থাপন বিষয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ওয়াহীদুজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খাইরুল ইসলাম, বিজিই বিভাগের প্রফেসর ড. মাসুদার রহমান, ইএসআরএম বিভাগের প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম ও এসএম রাহাত হোসাইন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, এই সপ্তাহের মধ্যে পিসিআর মেশিন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবে। পরীক্ষার জন্য লিখিত আবেদন করা হলে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হয়ে আসে সেই ব্যবস্থা নেয়া হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা শুরু করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০