আগামী সপ্তাহের শুরুতে দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
- / 126
আগামী সপ্তাহের শুরুতে দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা হয়েছে ৬ টায় এবং বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হবে সকাল ৫ টা ৪৬ মিনিটে।


























