Publisher
১৯ অগাস্ট ২০২১, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের তালেবানবিরোধী বিক্ষোভ, তালেবানের গুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৯০ মাইল দূরের শহর জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে, এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে বলে দুই জন প্রত্যক্ষদর্শী ও একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।

ক্ষমতা দখলের পরপরই তালেবানের পক্ষ থেকে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বল হয়। তালেবান জানায়, পুরোনো কোনও শত্রুর প্রতি প্রতিশোধ নেবে না তারা; রক্ষা করা হবে নারী অধিকারও। তবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় তালেবানের অবস্থান আবারও স্পষ্ট হলো।

এদিকে দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করছে হাজার হাজার আফগান। তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বিমানবন্দর যেতে বাধা দিচ্ছে। তালেবানের একজন কর্মকর্তা জানান, কাবুল বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করা লোকজনের ভিড়ের চাপ সামলাতে ফাঁকা গুলি ছোড়া হযেছে।

একের পর এক শহর দখলের পর গত রোববার রাজধানী কাবুল দখল করে আফগানিস্তান দখলের ঘোষণা দেয় তালেবান। পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। কাবুল দখলের পরপরই; কীভাবে সরকার পরিচালনা করা হবে সে ব্যাপারে এরই মধ্যে পরিকল্পনার কথা জানিয়েছে তালেবান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১০

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১১

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১২

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৩

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৫

চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

২০