Ritesh Beghi
২৬ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীর্ষস্থান ফিরে পেল আর্সেনাল

এবেরেচি এজের দারুণ এক গোলের সুবাদে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে তারা ১-০ ব্যবধানে জয় পেয়েছে।

২০০৪ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের লড়াইয়ে থাকা আর্সেনাল আগের দুই ম্যাচে হেরে কিছুটা চাপেই ছিল। গত ৭২ ঘণ্টা ধরে শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু এই জয়ের মাধ্যমে তাদের টপকে যায় আর্সেনাল।

বর্তমানে এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। আগামী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জিততে পারলে তাদের লিড ৬ পয়েন্টে নেওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে সিটির পরের লিগ ম্যাচ এভারটনের বিপক্ষে।

এই ম্যাচে কর্নার থেকে করা আর্সেনালের গোলটি ছিল মৌসুমে তাদের ১৭তম—যা একটি নতুন প্রিমিয়ার লিগ রেকর্ড। অন্যদিকে গত তিন মৌসুমে বক্সের বাইরে থেকে এজের মতো এত বেশি (১০টি) গোল আর কেউ করতে পারেনি।

তবে জয় সত্ত্বেও দুশ্চিন্তা বাড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হ্যাভার্জ ও এজের চোট। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল, যেখানে এই দুই খেলোয়াড়ের মাঠে নামা অনিশ্চিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০