Ritesh Beghi
২৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তাকে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্প গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি।

কোল টমাস অ্যালেন কে?

প্রতিবেদন অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা।  তিনি প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন।

জানা গেছে, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কিছু প্রতিবেদনে তাকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবেও উল্লেখ করা হয়েছে।  তবে এ বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়

বিভিন্ন তথ্য ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে  একজন ব্যক্তিকে—যাকে প্রতিবেদনে অ্যালেন হিসেবে চিহ্নিত করা হয়েছে—ওয়াশিংটন হিলটন হোটেলে নিরাপত্তা কর্মীদের ঘেরাও অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ থেকে বিরত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিনার চলার সময় ওয়াশিংটন হিলটনের ভেতরে গুলির শব্দ পাওয়া যায়। কেউ কেউ পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। ট্রাম্প ও ভ্যান্স দুজনেই অক্ষত আছেন।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো হোটেল থেকে বের হয়ে ভিডিওতে বলেন, ‘গুলির শব্দের পর আমাকে ব্যাংকুয়েট হল থেকে বের করে আনা হয়েছে। সিক্রেট সার্ভিস এখন এই হোটেলের দায়িত্বে আছে। আমি এইমাত্র মেয়র মিউরিয়েল বাউজারের সঙ্গে কথা বললাম। তিনি আসছেন এবং পুলিশ চিফ জেফারি ক্যারলও আসছেন।’

তথ্যসূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০