admim
১১ অগাস্ট ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ

আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ, গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ, দশম স্থান থেকে নয়ে উঠে এসেছিল টাইগাররা, এবার না খেলেই ফের দশে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল, পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটানোর দিনে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজরা। ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরেও যায় তবু একই অবস্থান বহাল থাকবে।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ। ছবি আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ। ছবি আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া।
১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে ও ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। আইসিসির দলীয় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দল ঠিক হবে বাছাইপর্বের ভিত্তিতে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০