Publisher
৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলো আসবেই গ্রুপ নিয়ে যা বললেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলন এখনো শেষ হয়নি। ৫ আগস্ট বিজয় আসার পরও নানা কিছু প্রকাশ পাচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে নানা তথ্য প্রকাশ পাচ্ছে। যা দেখে শিউরে উঠছে সাধারণ মানুষ।

আন্দোলনে তারকাদের মধ্যে অনেকে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে-বিপক্ষে। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেট দুনিয়া। ওই গ্রুপে আন্দোলনকালীন সময়ে নানা বিষয় নিয়ে কথোপকথন চলত।
এই গ্রপের সদস্য ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ অনেকে।

আর গ্রুপটির নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিশেষ করে শোবিজে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা।

শুধু তা-ই নয়, কথা বলেছেন ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীরাও। কেউ আবার গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন।
এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কি না, তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না।

কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুড়ে ফেলবে, এটাই স্বাভাবিক। রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নীচুতার পরিচয় দিয়েছেন। তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০