Publisher
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদকে নিয়ে যা বলল বিসিবি

গতকাল পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুল বলেন, ‘ক্রিকেট–সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে যে স্পষ্টতা ও উদ্যমের সঙ্গে আসিফ মাহমুদ কাজ করেছেন, আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অবকাঠামো শক্তিশালী করা হোক, পরিচালনাগত বাধা অতিক্রমে সহায়তা করা হোক বা বোর্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে নিশ্চিত করা—গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে তার দিকনির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান।’

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। বুলবুলের বিশ্বাস, ড. আসিফ নজরুল তার নতুন দায়িত্বে দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। জনসম্পৃক্ত কাজে তার অভিজ্ঞতা এবং ক্রীড়ার প্রতি দীর্ঘদিনের আগ্রহ আমাদের আস্থা দেয় যে তিনি ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক ভূমিকা রাখবেন।’

‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং আমরা আশা করি তিনি প্রতিটি স্তরে উচ্চমান অর্জনের পথে আমাদের পাশে থাকবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০