Ritesh Beghi
৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে হামলা না চালাতে বলল সৌদি, দিলো পাল্টা হামলার হুমকি

সৌদি আরব ইরানকে সরাসরি জানিয়েছে, তারা চলমান যুদ্ধ কূটনৈতিক উপায়ে বন্ধ করতে বেশি আগ্রহী। কিন্তু যদি তাদের জ্বালানি খাতের ওপর অব্যাহত হামলা হয় তাহলে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে।

ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সৌদি এ হুঁশিয়ারি দিয়েছে বলে সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলেছে, গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার জন্য।

পেজেশকিয়ান এ বার্তা দেওয়ার আগে ইরানকে পাল্টা হুমকির বার্তা পাঠায় সৌদি।

গতকাল দুঃখ প্রকাশ করে মাসুদ পেজেশকিয়ান মূলত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন।

রয়টার্স বলেছে, দুদিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি সৌদির অবস্থান জানিয়ে দেন।

তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের যে কোনো প্রক্রিয়ায় যুক্ত হতে প্রস্তুত আছে সৌদি। এছাড়া সৌদি ও উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

তখন তিনি হুঁশিয়ারি দেন যদি সৌদির ভূখণ্ডে ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকে তাহলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য হবে। এছাড়া ইরান জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখলে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র জানিয়েছেন, ব্যাক চ্যানেলের মাধ্যমে সৌদি ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সৌদি ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০