Publisher
১৩ মে ২০২১, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুলফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়বে, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার এক বার্তায় করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ বছর ঈদুল ফিতর এমন একটি সময়ে উদ্যাপিত হচ্ছে, যখন বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। করোনা মহামারির কারণে জীবন ও জীবিকা দুটোই আজ হুমকির মুখে। তিনি এই কঠিন সময়ে সমাজে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

রাষ্ট্রপতি পবিত্র ঈদুলফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদুলফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুলফিতর। দিনটি বড়ই আনন্দেও ও খুশির।

রাষ্ট্রপতি বাণীতে আশা প্রকাশ করে বলেন, ঈদুলফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়বে, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। তিনি বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০