Publisher
১ মে ২০২১, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার

ঈদ সামনে রেখে সরকার গণপরিবহন চালুর কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং দোকানপাট ও শপিং মলে যারা কাজ করেন, তাদের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে লকডাউন শিথিল করেছে বলেও জানান সেতুমন্ত্রী।

মে দিবস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকদের লড়াই, সংহতি, দৃঢ়তা ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয় দিবসই মে দিবস।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। একই দিনে বাংলাদেশ আইএলওর ২৯টি কনভেনশন অনুসমর্থন করে, যা ছিল একটি বিরল ঘটনা।

ওবায়দুল কাদের ঈদের আগে কলকারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেন মন্ত্রী।

তিনি জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ২০১টি ভুয়া আইডি খোলা হয়েছে। সেগুলো থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১০

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

১১

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

১২

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

১৩

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

১৪

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০