news desk
১ নভেম্বর ২০২০, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছেদ হওয়ার ১ঘন্টার মধ্যে পুনঃদখল

নিজস্ব প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর ও চুনকটিয়া এলাকায় ঘণ্টা ব্যাপি ঝটিকা অভিযান পরিচালনা করেছেন কেরানীগঞ্জ উপজেলার প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল।

একদিকে উচ্ছেদ অভিযান করলে অন্য দিকে কিছুক্ষনের মধ্যেই তা আবার দখল হতে দেখা যায়।আজ রোববার সকাল ১১ টায় অভিযান হলে পুনরায় ১২ টায় তা দখল হতে দেখা যায়। অভিযান শেষে কর্মকর্তারা চলে গেলে শুরু হয় ভেঙে দেওয়া শতাধিক অবৈধ দোকানপাটের দোকানিদের দৌড়ঝাঁপ ও আবার নতুন করে গাড়ী পার্কিং। ১ ঘন্টার মধ্যেই সড়কে সৃষ্টি হয় বিশৃঙ্খলা ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান,একাধিকবার অভিযান পরিচালনা করলেও এমন চিত্র নিত্যদিনের। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এ সকল ফুটপাত দখল করে চলে ব্যাবসা।

এবিষয়ে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য এ অভিযান করা হয়েছে। তবে সকলের সহযোগিতা ও সচেতনতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০