Publisher
১০ মে ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তাল পাকিস্তান, সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সভাপতি ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন তার দল। খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদে সহিংসতার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পেশোয়ারে ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

লেডি রিডিং হাসপাতালের (এলএইচআর) এক মুখপাত্র জিও নিউজকে বলেছেন, জরুরী বিভাগের ডাক্তাররা গুলিবিদ্ধ চারটি মৃতদেহ পেয়েছেন, এবং আরও ২৭ জন চিকিৎসাধীন আছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে খাইবার পাখতুনখোয়া সেনাবাহিনী আহ্বান করেছে।

এর আগে পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ কোম্পানি সেনা মোতায়েনের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলে তা অনুমোদন করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা ও শান্তি পুনরুদ্ধারে সেনাবাহিনী জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করবে। পিটিআই নেতা ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন দলটির নেতারা।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর সহিংসতার করা শত শত সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১০

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১১

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১২

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৩

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৪

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৭

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

১৮

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

১৯

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

২০