Ritesh Beghi
২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘এই মাঠে মাকে দেখছি দুইবার, এবার পুতরে দেখুম’

বাবার পদাঙ্ক অনুসরণ এবং মায়ের স্মৃতিবিজড়িত প্রথা মেনেই সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সকাল ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে– যে মাঠে দলের সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাস্থল ইতিমধ্যে নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। জনসমুদ্রে পরিণত হওয়া এই মাঠে এমন অনেকেরই দেখা মিলেছে, যারা অতীতে খালেদা জিয়ার জনসভায় অংশ নিয়েছিলেন, আর আজ এসেছেন তার ছেলে তারেক রহমানকে দেখতে।

মাঠে কথা হয় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা থেকে আসা ৬০ ঊর্ধ্ব বয়সী বিএনপি সমর্থক ইমাম উদ্দিনের সঙ্গে। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘এই মাঠেই খালেদা জিয়ার দুইটা সমাবেশে আইছিলাম। মাকে দেখছি দুইবার। এইবার পুতেরে (ছেলে) দেখমু। আমাদের আজকে খুব সুখ লাগতেছে।’

ইমাম উদ্দিনের সঙ্গে এসেছেন তার এলাকার বন্ধু ইউসুফ মোল্লা। তিনিও এর আগে দুইবার এই আলিয়া মাদ্রাসা মাঠেই বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশে যোগ দিয়েছিলেন। ইউসুফ মোল্লা জানান, ‘আমরার কয়েক’শ মানুষ আসছি চারটা বাসে করে। গতকাল সন্ধ্যার আগেই আসছি।’

তিনি আরও জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল হাসান আগত নেতাকর্মীদের জন্য একটি কমিউনিটি সেন্টার ভাড়া করেছেন এবং সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করা দলটির দীর্ঘদিনের একটি ঐতিহ্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভা করতেন।

স্থানীয় বিএনপি জানিয়েছে, জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গতকাল (বুধবার) রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। পৌঁছানোর পর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এ ছাড়া তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান।

সবশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেটে এসেছিলেন। দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০