Publisher
২৬ এপ্রিল ২০২১, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একঝলকে অস্কার ৯৩তম আসরের বিজয়ীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক তিনটি বিভাগে সেরা হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। ছবিটির সুবাদে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন ক্লোয়ি জাও। তিনিই প্রথম অশ্বেতাঙ্গ ও এশিয়ান বংশোদ্ভুত নারী, যার হাতে উঠলো এই সম্মান।

এবার ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ ভোর থেকে শুরু হয় এই আয়োজন। বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জমকালো এই আয়োজনে আলাদা করে কোনও সঞ্চালক ছিলেন না। সেরা চলচ্চিত্র ও শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করেন তারকারা। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

একনজরে ৯৩তম অস্কারের বিজয়ীরা

সেরা চলচ্চিত্র

নোম্যাডল্যান্ড

সেরা অভিনেত্রী

ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা অভিনেতা

অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী

ইয়া-জাঙ উন (মিনারি)

সেরা পার্শ্ব-অভিনেতা

ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পরিচালক

ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)

সেরা মৌলিক চিত্রনাট্য

প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলা)

সেরা অ্যানিমেটেড ছবি

সৌল (পিট ডক্টর ও ডানা মারে)

সেরা প্রামাণ্যচিত্র

মাই অক্টোপাস টিচার (পিপ্পা এরলিচ, ক্রেগ ফস্টার ও জেমস রিড)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা মৌলিক গান

ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা মৌলিক সুর

সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)

সেরা চিত্রগ্রহণ

ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস

টেনেট (স্কট আর. ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি ও অ্যান্ড্রু লকলি)

সেরা সম্পাদনা

সাউন্ড অব মেটাল (মিকেল ই. জি. নিলসেন)

সেরা পোশাক পরিকল্পনা

মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)

সেরা শব্দ

সাউন্ড অব মেটাল (জেইম বখত, নিকোলাস বেকার, ফিলিপ ব্লাড, কার্লোস করতেস ও মিশেল কুটোলেঙ্ক)

সেরা শিল্প নির্দেশনা

ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)

সেরা রূপ ও চুলসজ্জা

মা রেইনি’স ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জেমিকা উইলসন)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি

ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (মাইকেল গোভিয়ার ও উইল ম্যাককরম্যাক)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০