Publisher
২৯ জুন ২০২৩, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবারের ঈদ কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়াস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় ঈদের দিনও নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। এ কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিশ্বের যেসব দেশে অর্থনীতিতে কোনো স্বচ্ছতা নেই, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। এসব কারণেই দেশে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় যেসব জিনিসের দাম কম কিছু ছিল, সেগুলোর দাম এখন আকাশচুম্বী। যেমন- আদার দাম একলাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকায় হয়ে গেছে। এ ছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যেরও দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য নিম্ন ও মধ্যআয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণেই সরকার অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করতে এবং সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতেই দেশের জনগণ বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে যোগ দেবে।

এ সময় মির্জা ফখরুল সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০