admim
৩ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বরিশালের প্রধান কোচ আশরাফুল

এবার বরিশালের প্রধান কোচ আশরাফুল

ক্রীড়া ডেস্কঃ এবার বরিশালের প্রধান কোচ আশরাফুল, ব্যাটে অনেকবারই দলকে পথ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল, ২০২৩ সালে ব্যাট-প্যাড তুলে রেখে সেই অধ্যায়ের ইতি টানেন বাংলাদেশি কিংবদন্তি, এরপর নাম লেখান কোচিং পেশায়।

নেপথ্যের নায়ক হয়ে দলকে পথ দেখানোর।
তবে কোচিং পেশায় যোগ দিলেও কখনো পুরো দলের কর্তৃত্ব দেখানোর সুযোগ পাননি আশরাফুল। এবার সেই ক্ষমতা পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এনসিএলের দল বরিশাল বিভাগের হেড কোচ হয়েছেন তিনি।

আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের মালিককে কোচ করার বিষয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়।

যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’
দেশের অন্য কোচদেরও সামনে বিভিন্ন টুর্নামেন্টে কোচ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আকরাম। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ারম্যান বলেছেন, ‘তার সঙ্গে বাংলাদেশের হয়ে খেলেছে…সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সঙ্গেও আমরা আলাপ-আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে…ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।

আট বিভাগকে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এনসিএলের টুর্নামেন্টটি। কিন্তু শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার। এবার তারই স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফুল। ৪১ বছর বয়সী সাবেক ব্যাটার কোচিং ক্যারিয়ার শুরু করেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে। ২০২৪ সালে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির সহকারী কোচ ছিলেন। এবারও রাইডার্সের হয়ে একই পদে ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১০

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৭

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১৯

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

২০