Publisher
২৩ জুন ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলআরএফ’র সভাপতি শামীমা-সাধারণ সম্পাদক হাবিব

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন এলআরএফ’র (ল’ রিপোর্টার্স ফোরাম) ২০২৩- ২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ- উল-আলম নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সংগঠনের ৯৮ ভোটারের মধ্যে ৯৩ জন ভোট দেন।

১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে প্রশান্ত কর্মকার (প্রথম আলো), যুগ্ম সম্পাদক পদে আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক পদে মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান ডালিম (ঢাকা পোষ্ট), দপ্তর সম্পাদক পদে মাহমুদুল আলম (সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাহাউদ্দিন আল ইমরান (বাংলা ট্রিবিউন), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস তানভী (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চার সদস্য পদে শেখ মুহাম্মদ জামাল হোসাইন (দৈনিক মুখপাত্র), আবু নাসের (চ্যানেল টোয়েন্টিফোর), এসএম শাকিল আহমেদ (দ্য রিপোর্ট) এবং মার্জিয়া হাশমী মুমু (সময় টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

সকালে এলআরএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, এলআরএফ’র সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাইদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০